ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ১৬ এপ্রিল ২০২৪
ময়মনসিংহে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে ৯৮৫টি নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভাবকির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন চেঁচড়া গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে জাহিরুল ইসলাম এবং তার স্ত্রী ভানু বিবি।

Advertisement

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের সহকারী পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান বলেন, এরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সঙ্গে জড়িত। সোমবার বিকেলে মুক্তাগাছায় নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন বিক্রির জন্য নিয়ে এসেছিলেন ওই দুইজন। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ৯৮৫টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা।

তিনি বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করতে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!