রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ। এর আগে, শনিবার রাতে নদীর শিকলবাহা খালের মুখে তাতিয়া পুকুর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
ওসি একরাম উল্লাহ বলেন, চোরাই চিনিবোঝাই একটি নৌকা শিকলবাহা খালের মুখে অবস্থান করছে- এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নৌকা থেকে ২২টি বস্তায় থাকা এক হাজার ১০০ কেজি অপরিশোধিত চিনি উদ্ধার করা হয়। এ সময় নৌকায় থাকা চারজন পালিয়ে যান।
.png)
ওসি বলেন, বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ থেকে আমদানি করা এসব চিনি চুরি করা হয়েছিল। সেগুলো চাক্তাই কিংবা সুবিধাজনক স্থানে খালাস করে বাজারে সরবরাহের পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।