ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় বিদেশি মদসহ গ্রেফতার ২

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ২৫ মে ২০২৪
মাটিরাঙ্গায় বিদেশি মদসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ১৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। শনিবার সকালে এক ‌প্রেস‌ বিজ্ঞপ্তিতে ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পু‌লিশ সুপার মুক্তা ধর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের ব্যাঙমারা আর্য মার্গ বনবিহারের সামনে থেকে ১৮ বোতল বিদেশি মদসহ উথোইচিং মারমা (২৭) এবং মংচেপ্রু মারমাকে (২৭) গ্রেফতার করে। উভয়ে ১নং রাবার বাগান ওয়াছু এলাকায় বাসিন্দা। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!