[ দেশজুড়ে ]
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ফাইল ফটো
মানিকগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রাবন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি জেলার সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের আব্দুল ওহাব আলির ছেলে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন।
তিনি জানান, আমতলী এলাকায় জেনিথ কিন্ডারগার্টেন স্কুলের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শ্রাবন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!