ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেন্দ্র ভাঙচুর করে জাল ভোট দেওয়ার চেষ্টা, ৯ জনের সাজা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২১ মে ২০২৪
কেন্দ্র ভাঙচুর করে জাল ভোট দেওয়ার চেষ্টা, ৯ জনের সাজা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বিতীয় ধাপে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র ভাঙচুর করে ভোট কক্ষে ঢুকে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্টসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের ৭১ নং হাতুরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

সাজাপ্রাপ্ত মো. আমানুল্লাহ কে ৭ দিন, মো. আলমকে ২৫ দিন, মো. নুরে আলমকে ১ মাস, মো. বাতেন মিয়াকে ১৫ দিন, আবু নাইমকে ২ মাস, জাবেদকে ৭ দিন, ওবায়দুলকে ১ মাস, নূর আলমকে ১ মাস ও মো. পারভেজ ২ মাস বিনাশ্রম সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, দুপুরে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের ৭১ নং হাতুরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর করে ভোট কক্ষে ঢুকে জোড় করে জাল ভোট দেওয়ার সময় একজন পোলিং এজেন্টসহ ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!