ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শৃঙ্খলা ভঙ্গ করায় যুবদল নেতা নোমানকে বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১৪ মে ২০২৪
শৃঙ্খলা ভঙ্গ করায় যুবদল নেতা নোমানকে বহিষ্কার
মো. হাসানুজ্জামান নোমান -ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান নোমানকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নির্দেশ ভঙ্গ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নির্দেশক্রমে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দফতর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দের স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ প্রদান করেন।

জানা যায়, এক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান নোমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। হাসানুজ্জামান নোমানের বাড়ি মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকায়। 

Advertisement

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল জানান, প্রকাশ্যে ভোট প্রার্থনা করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করার তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়। সঠিক জবাব না দেওয়ার কারণে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!