ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে নাশকতা মামলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ৫ মে ২০২৪
দিনাজপুরে নাশকতা মামলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে ২০২৩ সালের নাশকতা মামলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ সদর এর বিচারক মো. আরিফুল ইসলাম এই নির্দেশ প্রদান করেন।

অভিযুক্তরা হলেন, নুর আলম হক খোকন দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক রুহান হোসেন।

Advertisement

জেলা সদর কোর্টের ইন্সপেক্টর একেএম লিয়াকত আলী দুইজনকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ নভেম্বর নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৮৪৮ নম্বর মামলার এজাহারভুক্ত ৩নং আসামি জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য যুবনেতা নুর আলম হক খোকন এবং ১০নং এজাহারভুক্ত আসামি জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক রুহান হোসেন আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!