ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ৫ যুবদল নেতাকে শোকজ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ১৩ মে ২০২৪
সিলেটে ৫ যুবদল নেতাকে শোকজ
যুবদলের লোগো

দলীয় নির্দেশ ভঙ্গ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের ৫ নেতাকে শোকজ করেছে সিলেট জেলা যুবদল।

রোববার সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত শোকজ নোটিশে অভিযুক্তদের ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন- গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, হাবিবুর রহমান হাবিব, সমছির আলী, সদস্য মর্তুজা আলী ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য বেলাল আহমদ।

Advertisement

নোটিশে সশরীরে সিলেট জেলা যুবদলের সভাপতি ও সম্পাদকের কাছে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় যেকোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয় শোকজ নোটিশে।

যুবদলের সভাপতি মোমিন বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকার দায়ে তাদেরকে শোকজ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!