ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৪, ১৩ মে ২০২৪
চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই
ফাইল ফটো

নীলফামারীতে সাপিনুর রহমান নামে এক চালকের গলা কেটে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১২মে) রাত ১২টার দিকে নীলফামারী পৌর শহরের কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাপিনুর রহমান নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড় এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবেশে ইজিবাইকে ওঠে দুর্বৃত্তরা। এরপর জনশূন্য রাস্তায় নিয়ে গিয়ে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ সময় চালক সাপিনুর তাদের বাধা দেয়। পরে চালককে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গলা কেটে তার ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গোঙানির শব্দে আশেপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১টার দিকে মারা যান তিনি।

Advertisement

নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!