ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলব্রিজে পারাপার, ট্রেনের ধাক্কায় ক্ষতবিক্ষত দুই বৃদ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১২ মে ২০২৪
রেলব্রিজে পারাপার, ট্রেনের ধাক্কায় ক্ষতবিক্ষত দুই বৃদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে রেলব্রিজ পার হওয়ার সময় ময়মনসিংহগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় রেলব্রিজ থেকে ছিটকে পড়ে দুইজন নিহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহত দু’জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত দু’জনেই বৃদ্ধ।

রোববার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের কাওরাইদ রেলস্টেশনের অদূরে সুতিয়া নদীর ওপর রেলব্রিজে এ ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দু’জন বয়স্ক লোক গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে রেলব্রিজ পার হয়ে কাওরাইদ বাজারে আসছিলেন। এ সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে তাদেরকে চলন্ত ট্রেন ধাক্কা দেয়। পরে তাদের ক্ষতবিক্ষত দেহ নিচে পড়ে। 

কাওরাইদ রেলস্টেশন মাস্টার আল আমিন বলেন, রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। নিহত দু’জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতাফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!