ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফোনে কথা বলায় ব্যস্ত রেল কর্মচারী, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ২০ এপ্রিল ২০২৪
ফোনে কথা বলায় ব্যস্ত রেল কর্মচারী, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ফাইল ফটো

লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলার সময় ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকরিরত ছিলেন ও তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী।

Advertisement

স্থানীয়রা জানান, রাজ্জাক ঐ এলাকায় এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেললাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন, কি কারণে এ দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লালমনিরহাট রেলওয়ে থানারর ওসি ফেরদৌস আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!