নিহত রায়হান (৩৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের বাহার মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় রায়হানের শিশুকন্যা ইকরা জাহান ইফতি (৮) আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তিতাস কমিউটার ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরেন রায়হান। পরে স্টেশন থেকে রিকশায় করে বাসায় যাওয়ার পথে পুনিয়াউট রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নোয়াখালী মেইল ট্রেনটি তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার শিশুকন্যা ইফতি গুরুতর আহত হন।
.png)
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।