ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পথশিশুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:১০, ১৮ এপ্রিল ২০২৪
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পথশিশুর
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে নগরের ষোলশহর রেলস্টেশনের পাশে পিলখানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ১৪ বছর বলে জানিয়েছে পুলিশ।

রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, মারা যাওয়া শিশুটি পথশিশু বলে ধারণা করা হচ্ছে। নাম-পরিচয় জানা যায়নি। আশপাশের কোনো এলাকার হতে পারে। শিশুটির পরনে হলুদ গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট ছিল। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, দুর্ঘটনা সরাসরি দেখেছে এমন কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। কেউ বলছে ট্রেনের ছাদে ছিল। এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় কাটা পড়ে মারা যায়। কেউ বলছে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!