ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১৯ এপ্রিল ২০২৪
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পুরাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠু জেলার সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ জানায়, গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়।

Advertisement

নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!