বুধবার (১ মে) সন্ধ্যায় উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলা সদরের সৈয়দ আলীর ছেলে। তিনি কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন শফিকুল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। অনেকক্ষণ পড়েছিল তার লাশ। পরে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করে নিয়ে যায় রেলওয়ে পুলিশ।
.png)
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।