ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশে ফিরেছেন ৫ দিন আগে, ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন অঞ্জনের 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ২৮ এপ্রিল ২০২৪
দেশে ফিরেছেন ৫ দিন আগে, ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন অঞ্জনের 
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় তার।

রোববার ভোরে ঈশ্বরদী রেলওয়ে গেটের অদূরে রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জন কুমার সাহা ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহার ছেলে।

স্থানীয়রা জানান, অঞ্জনের পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্য হয়। এর জেরে রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ভোরে রেললাইনে তার মাথা বিচ্ছিন্ন মরদেহ পাওয়া যায়।

Advertisement

পুলিশ জানায়, অঞ্জন বেশ কয়েক বছর সিঙ্গাপুরে ছিলেন। পাঁচ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। রোববার ভোরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে অঞ্জন কুমার সাহা আত্মহত্যা করেছেন। দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!