ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলে যাওয়া হলো না তিথির

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১২ মে ২০২৪
স্কুলে যাওয়া হলো না তিথির
ফাইল ফটো

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাইসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় তিথি রানী নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।  

রোববার সকালে উপজেলার যুগীকাটা এলাকার পঞ্চগড়-আটোয়ারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ১২ বছরের তিথি রানী একই উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা গ্রামের পরেশ চন্দ্র বর্মনের মেয়ে। সে গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

গড়িনাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল হোসেন জানান, সকালে বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল তিথি রানী। এ সময় প্রধান সড়কে উঠার সঙ্গে সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেল তিথিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিথি। এ সময় আরেকটি ইজিবাইক তিথিকে চাপা দেয়। এতে সে গুরুতর হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 
আটোয়ারি থানার ওসি আবু মুসা জানান, সড়ক দুর্ঘটনায় তিথি রানী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!