ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৭ মার্চ ২০২৪
বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের
ছবি: সংগৃহীত

মেহেরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত শিক্ষক আসাদুল হক বিশ্বাস পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিহত আসাদুল বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ার হানিফ বিশ্বাসের ছেলে ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আমঝুপি গ্রামের স্কুল শিক্ষক ফয়জুল কবীর জানান, আসাদুল বিশ্বাস গত শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কোলারমোড় নামক স্থানে মোটরসাইকেলে রাস্তা ক্রস করছিলেন। এ সময় অপর একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন স্কুল শিক্ষক আসাদুল বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!