ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ১৮ এপ্রিল ২০২৪
নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ফাইল ফটো

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম (৫০) নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন সড়ক এবং অলিগলিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পানির বোতলসহ প্লাস্টিক টুকিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুর্গম চরাঞ্চলে বাড়ি হওয়া শিবপুরের ইটাখোলায় একটি বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন অলিগলিতে পড়ে থাকা পানির বোতল, প্লাস্টিক সামগ্রীসহ পরিত্যক্ত জিনিসপত্র টুকিয়ে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আব্দুল হাকিম। প্রতিদিনের ন্যায় জীবিকার সন্ধানে বের হলে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচরে পৌঁছলে নরসিংদী থেকে সিলেটগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. ইলিয়াস মিয়া বলেন, তাৎক্ষণিকভাবে সড়ক দুর্ঘটনার বিষয়টি জানা নেই, খোঁজ খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!