ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, একজনের কারাদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ৮ মে ২০২৪
কালীগঞ্জে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, একজনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মো. শুয়াইব (২১) নামে একজনকে দুইদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা শাবাব।

সাজাপ্রাপ্ত মো. শোয়াইব উপজেলার ঈশ্বরপুর এলাকার মো. সাত্তার ফকিরের ছেলে।

Advertisement

ঘটনা সত্যতা স্বীকার করে ওয়াহিদা শাবাব বলেন, অভিযুক্ত মো. শোয়াইবকে উপজেলা পরিষদ নির্বাচনে আচরন বিধিমালা ২০১৬ এর ৩১ ধারা লঙ্ঘনের দায়ে ৩২(১) ধারা মোতাবেক ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!