ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষ, চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৮, ৭ মে ২০২৪
টাঙ্গাইলে কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষ, চালক নিহত
দুর্ঘটনাকবলিত গাড়ি

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় কাভার্ডভ‌্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চালক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরো দুজন। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠানো হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়‌কের উপ‌জেলার সরা‌তৈল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তবে তাৎক্ষণিক হতাহ‌ত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব থানার উপ‌প‌রিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রা‌কের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ট্রা‌কচালক। এ ছাড়া কাভার্ডভ‌্যা‌নের চালকসহ আরো দুজন গুরুতর আহত হন। আহত‌দের দ্রুত উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!