ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৬ মে ২০২৪
দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
রাঙ্গামাটির দুর্গম এলাকায় হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও জনবল -ছবি: সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে দুর্গম এলাকায় ভোটকেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম ও জলবল পাঠানো শুরু হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটির জুরাছড়ির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে প্রেরণ করা হয়ে।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, রাঙ্গামাটির জুরাছড়ি ও বরকল উপজেলার নয়টি ভোটকেন্দ্রে দুর্গমতা কারণে নির্বাচনী সরঞ্জাম ও জনবল হেলিকপ্টারে পাঠানো হচ্ছে। 

তিনি আরো জানান, সোমবার জুরাছড়ির ৭টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টাযোগে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবারও হেলিকপ্টার যোগে বরকল উপজেলার দুই কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো  হবে।

Advertisement

প্রসঙ্গত, রাঙ্গামাটিতে প্রথম ধাপে  ৪টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে রাঙ্গামাটি সদর, বরকল, কাউখালী ও জুরাছড়ি। ৮ মে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে  সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!