ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ভূতুড়ে বিলে’ বিপাকে গ্রাহকরা, রাঙ্গামাটি বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৮ এপ্রিল ২০২৪
‘ভূতুড়ে বিলে’ বিপাকে গ্রাহকরা, রাঙ্গামাটি বিদ্যুৎ অফিস ঘেরাও
রাঙ্গামাটি বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা -ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে  বিদ্যুৎ বিভাগের ‘ভূতুড়ে বিলে’ পৌর এলাকার ১নং ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহকরা বিপাকে পড়েছেন। এর প্রতিবাদে রোববার সকালে রাঙ্গামাটির বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল থাকলে তা সমাধান করা হবে।

জানা যায়, সরকারঘোষিত ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার স্থাপন করে বিদ্যুৎ বিভাগ। এতে প্রথম দফায় পৌরসভার ১নং ওয়ার্ডের ইসলামপুর, শরিয়তপুর, পুরানবস্তি এলাকায় ১ হাজার গ্রাহকের ঘরে স্থাপন করা হয় প্রিপেইড মিটার।

Advertisement

নিয়মিত যে বাড়িতে ৫০০ থেকে ১ হাজার টাকা বিল আসত, সেখানে হঠাৎ করে কাউকে ৫০ হাজার কাউকে ৩০ হাজার টাকার গায়েবি বিল দেওয়া হয়েছে। পুরোনো মিটার অনুযায়ী, মার্চের বিল বাবদ এ বিল দেওয়া হয়। এতে অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।

এমন ভূতুড়ে বিলের প্রতিবাদে রোববার সকালে শহরের ভেদভেদিস্থ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় শতাধিক ভুক্তভোগী। এ সময়ে তারা মনগড়া বিল করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়ী করেন। একইসঙ্গে এ বিল পরিশোধে অপারগতা প্রকাশ করেন।

ভুক্তভোগী সালেহ আক্তার জানান, আমার আগে বিল আসত ৫০০-৭০০ টাকা। এখন একসঙ্গে বিল দিয়েছে ৩০ হাজার টাকা। এগুলো কোথা থেকে দেবো।

বিদ্যুৎ অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ জানান, গ্রাহকরা লিখিত অভিযোগ দিলে বিল পর্যালোচনাসহ সংশোধনে সহায়তা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!