ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে ট্রাক খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৯

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৪, ২৪ এপ্রিল ২০২৪
রাঙ্গামাটিতে ট্রাক খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৯
রাঙ্গামাটিতে ট্রাক খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৯- ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির সাজেকে উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী ডাম্প ট্রাক খাদে পড়ার ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ইউএনও শিরিন আক্তার আরো বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে করে শ্রমিকদের বহনকারী ট্রাকটি মূল স্টেশনে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা জানান, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আটজন। ট্রাকটিতে মোট ১৭ জন শ্রমিক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে। তারা উদয়পুর বাঘাইছড়ি সীমান্ত সড়কের ১৭ কিলোমিটার নামক স্থানে হারিজাপাড়া সেতু নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!