সোমবার বিকেলে পাবলিক হল অডিটোরিয়ামে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জামিরুল হক ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন, কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক (পিপিএম), শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির আলম ভূঞা, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান, সহ-শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ ও মো. আবুল কাশেম প্রমুখ।
.png)
এ সময় কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ও নবীন শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে নবীন ও প্রবীণ শিক্ষকদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।