ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণার হাওরে বজ্রপাতে কৃষক নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৪, ৭ এপ্রিল ২০২৪
নেত্রকোণার হাওরে বজ্রপাতে কৃষক নিহত
খালিয়াজুরী থানা। ফাইল ফটো

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর হাওরে মো. শহিদ মিয়া নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার দুপুরে তিনি নিজের জমিতে গিয়ে পোকা দমনসহ পরিচর্চাকালে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

এ সময় বজ্রাঘাতে জমিতেই পড়ে থাকেন তিনি। পরে বাড়ির লোকজন খোঁজ নিয়ে দেখেন জমিতে শহিদ মিয়ার নিথর দেহ। শহিদ মিয়া খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। 

তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় একজন কৃষক। ধানের পাশাপাশি তিনি মরিচসহ অনান্য সবজিও চাষ করেন। এসব সবজিতে যেন পোকার আক্রমণ না ঘটে সে জন্য প্রতিনিয়ত পরিচর্চা করতেন। 
 
খালিয়াজুরী থানার ওসি খোকন সাহা সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সামনেই হাওরে কাজ করছিলেন। এ সময় বজ্রাঘাতে নিহত হন। পরে এলাকাবাসী হাওর থেকে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। খবর পেয়ে খালিয়াজুরী থানার পুলিশও ঘটনাস্থলে যায়। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। 

Advertisement

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিয়া জানান, পরিষদের উদ্যোগে সর্বোচ্চ আর্থিক সহায়তা করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!