রোববার দুপুরে উপজেলার সদর ইউপির চন্দ্রকোনা মায়ানগর গ্রাম থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত আব্দুল রহিম ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
.png)
জানা গেছে, শনিবার রাতে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল রহিম। রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে মা হালেমা খাতুন খুঁজতে বের হন।
খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পাড়ের একটি মেরাগাছে ছেলে রহিমের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করায় আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী জানান, লাশ সুরতহাল করে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরেই বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।