আহতরা হলেন- আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের সোহেল মিয়ার স্ত্রী শান্তা (৩৮), ছেলে শামী (১২), মেয়ে জান্নাত (৮) ও মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের আলীর ছেলে শাহ আলম (২০)।
স্থানীয়রা জানান, ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ থেকে ছেড়ে আসছিল। পথে মাস্টারপাড়া এলাকায় রেললাইনে উঠে পড়ে থাকা একটি পিকআপকে ধাক্কা দেয়। পরে পিকআপটি যাত্রীবাহী আরেকটি অটোরিকশাকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার ৪ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
.png)
এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আহতরা বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে, শামী নামের এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।