শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো.রহমত উল্যাহ ভূঁইয়া , সেনা সদস্য ফজলুল করিম ও লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো.আলাউদ্দিন।
.png)
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, ভোরে একটি যাত্রীবাহী অটোরিকশা লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে খালে পড়ে যায় ট্রাক ও অটোরিকশাটি। এতে অটোচালকসহ তিনজন নিহত হন।
তিনি আরো বলেন, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ এখনো খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।