ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ৪ মে ২০২৪
গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১১ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জে আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া ও আবু সুফিয়ান।
 
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পেছন থেকে একটি ড্রাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকরা। এতে ঘটনাস্থলেই মারা যান রাসেল মিয়া। আহত ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আবু সুফিয়ানকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ওই পিকআপে থাকা আরো ১১ জন আহত হয়েছেন।

শ্রীপুর থানার এসআই মো. কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছেন চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!