ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১২

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩, ৭ জুন ২০২৩
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১২
ছবি: সংগৃহীত

সিলেটের নাজির বাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- হারিছ মিয়া, সৌরভ, সাধু মিয়া, সাহেদ নুর, সাগর, ওয়াহিদ আলী, রশিদ মিয়া, দুলাল মিয়া, বাদশা মিয়া। নিহতরা সবাই নির্মাণশ্রমিক ছিলেন।

Advertisement

সিলেট মহানগরের পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি সামসুদ্দোহা জানান, একটি বড় ট্রাক ও একটি ডিআই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও সিলেট থেকে শ্রমিকবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতরা সবাই নির্মাণশ্রমিক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করে সিলেট ফায়ার সার্ভিসের সাতটি টিম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!