ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুতার ভেতরে মিলল ৭০ লাখ টাকার সোনার বার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ২ মে ২০২৪
জুতার ভেতরে মিলল ৭০ লাখ টাকার সোনার বার
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ৭টি সোনার বারসহ আবুল কালাম নামে একজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। 

বৃহস্পতিবার দুপুরে খুলনার সিটি বাইপাস এলাকার সাচিবুনিয়া মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার জুতার ভেতরে থেকে সোনার বারগুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচারের জন্য এ রুটটি ব্যবহার হয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে সোনার বারসহ আটক করা হয়েছে।

Advertisement

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহম্মদ তাজুল ইসলাম বলেন, ভারতে সোনা পাচারকারী চক্রের সদস্য আবু কালাম। ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনে সাতক্ষীরা যাচ্ছিল সোনা নিয়ে। এমন সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়া এলাকায় পুলিশের একটি তল্লাশির চৌকি বসানো হয়। বাসটির যাত্রী আবু কালামের দেহ তল্লাশি করে সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৭৩৮ দশমিক ৫০ গ্রাম। আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!