ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া গতির বাস উল্টে প্রাণ গেল ২ যাত্রীর   

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ২৯ এপ্রিল ২০২৪
বেপরোয়া গতির বাস উল্টে প্রাণ গেল ২ যাত্রীর   
দুর্ঘটনাকবলিত বাস

বগুড়া সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান। 

তিনি বলেন, গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কাজী লাইন নামক গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।

Advertisement

বাসে থাকা এক যাত্রী বলেন, গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই ছাড়া হয় বাস। বাসে সুপারভাইজার আর চালক ছিল। বেপরোয়া ভাবে বাসটি চালাচ্ছিলেন চালক। মূলত হেলপার না থাকার কারণে এত বড় দুর্ঘটনা ঘটল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!