জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ইভান নামক যাত্রীবাহী বাসটি রাস্তায় উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বাসটি রাস্তায় উল্টে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কাটাখালি হাইওয়ে পুলিশ রেকার দিয়ে বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
.png)
কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মো. কামরুজ্জামান জানান, গাড়িটির চালক ও হেলপার কাউকেই পাওয়া যায়নি। রেকার দিয়ে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ মারা যাননি।