ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ২৫ এপ্রিল ২০২৪
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হান্নান (৬৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল হান্নান ঐ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জনান, আব্দুল হান্নান সকালের দিকে মাঠে বিদ্যুৎচালিত মোটর থেকে ধানের জমিতে সেচ দিচ্ছিলেন। অসাবধানবশত তিনি মোটরে স্পর্শ করলে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!