ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩, ৮ এপ্রিল ২০২৪
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

মাদারীপুরের ডাসারে ট্রলার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল মাতুব্বর নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শহিদুল মাতুব্বর একই গ্রামের মোসলেম মাতুব্বরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ওসি এসএম শফিকুল ইসলাম।

Advertisement

জানা গেছে, নিজ বাড়িতে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করছিলেন শহিদুল। এ সময় গ্রান্ডিং মেশিনের একটি তার থেকে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। ঘটনাটি প্রতিবেশী আইয়ুব আলী খান দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে শহীদুলের পরিবারের লোকজন ঘরের মেইন সুইচ বন্ধ করেন। গুরুতর অবস্থায় শহিদুলকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি এসএম শফিকুল ইসলাম বলেন, ট্রলার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক শহিদুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!