বুধবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় কয়েকশ মুসল্লি অংশ নেন।
নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মুহাম্মদ সাঈদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুই হাত তুলে ঝিনাইদহ তথা পুরো বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন।
.png)
নামাজ শেষে শায়েখ মুহাম্মদ সাঈদুর রহমান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
তিনি আরো বলেন, রাসুল (সা.) এই নামাজের সময় তার দু-হাত উল্টে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও তার মতো করে দোয়া করার চেষ্টা করেছি।