ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামপুরে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ২৩ এপ্রিল ২০২৪
ইসলামপুরে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ফটো

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের গিলাবাড়ীতে তীব্র দাবদাহে হিটস্ট্রোক করে গোলাম রাব্বানী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ঐ ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি গুঠাইল বাজারে মরিচের ব্যবসা করতেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী গোলাম রাব্বানী। পরে তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

Advertisement

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, ঐ ব্যবসায়ীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা ধারণা করছি- অতিরিক্ত গরমের কারণেই তার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!