মৃত সাফকাত জামিল ইবান (৩২) সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত জাকারিয়া জামিলের ছেলে এবং শেখেরচর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্ত্রী এবং তিন বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে নারয়াণগঞ্জে তার নানাবাড়ি থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজবাড়ি ফিরছিলেন ইবান। এ সময় তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তীতে বাড়ি ফিরেও অজ্ঞান এবং অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
.png)
সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. মাহমুদুল কবির বাশার বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচণ্ড রৌদ্রের মাঝে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যান ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।