ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে আরো একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ২০ এপ্রিল ২০২৪
চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে আরো একজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

অতিরিক্ত তাপমাত্রায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিট‌স্ট্রো‌কে আরো একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। মৃতের নাম ম‌র্জিনা খাতুন (৬০)। শ‌নিবার বি‌কেল ৩টার দিকে নিজ বা‌ড়ি‌তে ‌তি‌নি মারা যান।

এর আগে, এদিন সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমন্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামে জাকির হোসেন নামে এক যুবক হিটস্ট্রোকে মারা যান।

মৃত ম‌র্জিনা খাতু‌নের ছে‌লে কামরুল ইসলাম কামু জানান, বেলা ৩টার দি‌কে‌ অতিরিক্ত তাপে আমার মা (ম‌র্জিনা খাতুন) হঠাৎ অসুস্থ হ‌য়ে প‌ড়ে। এ সময় মা‌কে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য অটোভ্যা‌নে ওঠা‌নো হয়। এর কিছুক্ষণের পরেই মা মারা যান। ‌

Advertisement

তি‌নি কান্নাজ‌ড়িত ক‌ণ্ঠে ব‌লেন, মা‌কে হাসপাতালে নেয়ার সময়ও টুকুও পেলাম না।

জানা গেছে, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র ও অতি তীব্র দাবদাহ। এই দাবদাহে জেলায় হিট অ্যার্লাট জারি করে মাইকিং করা হচ্ছে এক সপ্তাহ থেকে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা জানান, হঠাৎ অসুস্থ হ‌য়ে উপ‌জেলা সদ‌রের ম‌র্জিনা খাতুন ও সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রা‌মের জা‌কির হো‌সেন না‌মে এক ব্য‌ক্তি মারা‌ গে‌ছেন শু‌নে‌ছি। ত‌বে তারা হিট‌স্ট্রো‌কে মারা‌ গে‌ছে কিনা সেটা ডাক্তার ছাড়া বলা সম্ভব না।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা চিল ১৮ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!