গ্রেফতারকৃত রোজিনা আক্তার প্রকাশ আয়েশা মাদক মামলায় এক বছর সাজা ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি হ্নীলা ইউনিয়নের লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কক্সবাজারের একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় রোজিনা আক্তার প্রকাশ আয়েশা নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
সোমবার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি ওসমান গণি জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী মাদক মামলায় এক বছর সাজা ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।