ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে ব্যাংক কলোনিতে আগুন

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ২০ এপ্রিল ২০২৪
সাভারে ব্যাংক কলোনিতে আগুন
ছবি: সংগৃহীত

সাভারে ব্যাংক কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ব্যাংক কলোনি এলাকার একটি ভাঙারির গোডাউনে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে ট্যানারি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!