আগুনের খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে খুঁটিতে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে খুঁটিতে বিদ্যুতের তারে আগুন লাগে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
.png)