ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর বিশেষ অঙ্গ কেটে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ২০ এপ্রিল ২০২৪
স্বামীর বিশেষ অঙ্গ কেটে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়ায় স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করেছেন দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন। পারিবারিক কলহের জের ধরে শনিবার ভোররাতে কলারোয়ার পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আজহারুল ইসলাম পাঁচপোতা গ্রামের বাসিন্দা।

কলারোয়া থানার ওসি রফিকুল  ইসলাম জানান, আজহারুল  ইসলামের দুই স্ত্রী। তার বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্না খাতুন। প্রথম স্ত্রীকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সঙ্গে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন ঝর্ণা খাতুন। পরে ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামের হাত-পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন তিনি।

Advertisement

একপর্যায়ে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়েন।  ভোররাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার মানস কুমার জানান, সামেক হাসপাতালে ভর্তি হওয়ার আগে ঝর্না খাতুন মারা গেছেন। আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!