ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ১৮

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১৯ এপ্রিল ২০২৪
জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ১৮
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর জেলার ইসলামপুরের পলবান্ধা এলাকা থেকে ২ ইউপি সদস্যসহ ১৫ জুয়াড়ি ও বকশীগঞ্জের নিলাক্ষিয়ার ঠাকারপাড়া থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-২ এর ওসি সোহেল রানা।

জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জের নিলাক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

অপরদিকে, একই দিন গভীর রাতে পৃথক অভিযানে ইসলামপুরের পলবান্ধা এলাকার মোহাম্মদ আমেজ উদ্দিনের নির্মাণাধীন ৩ তলা ভবনের ২য় তলায় জুয়ার আসর হতে ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পাথর্শী ইউনিয়নের ২ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- রফিকুল ইসলাম (৩৫), সুমন মিয়া (৩৪), গোলাপ মিয়া (৩৫), শেখ ফরিদ (২৪), ইমরান হোসেন (৩২), সুজন শেখ (৩৫), ফুলু শেখ (৩৪), শিহাব মন্ডল (৩২), শামীম (২৫), সোহেল শেখ (৩২), আব্দুস সোবাহান (৩৫), মাহবুব হোসেন মেরাজ (৩৫), জাহিদুল ইসলাম (৪৩), ফরিদ শেখ (৩৫) ও আনোয়ার হোসেন (৪০)।

ওসি সোহেল রানা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!