ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ৭ জুয়াড়ি আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ৪ মার্চ ২০২৪
সিলেটে ৭ জুয়াড়ি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাটস্থ হোটেল মারজান আবাসিক এর সামনের ফাঁকা জায়গা থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ সুরমা কদমতলী এলাকার আব্দুল করিমের ছেলে ইমাম হোসেন, সুনামগঞ্জের ছাতক থানর সোনা মিয়ার ছেলে হাসিম মিয়া, সিলেটের মোগলাবাজার থানার গরিব উল্লাহর ছেলে আতাউর রহমান, সিলেটের মোগলাবাজার থানার ফয়েজ উদ্দিনের ছেলে আল আমিন, দক্ষিণ সুরমা এলাকার অনিল রায়ের ছেলে রিংকু রায়, সিলেটের যতরপুর এলাকার মনি রায়ের ছেলে লিটন রায়,সিলেটের কালিঘাট এলাকার লায়েক মিয়ার ছেলে বাপন আহমেদ।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!