ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় পাঁচ জুয়াড়ি আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১৪ এপ্রিল ২০২৪
ভোলায় পাঁচ জুয়াড়ি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলায় পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচ জুয়াড়িকে আটক করে দুলারহাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মো. জসিম, মো. রিয়াজ, মো. নাসির, মো. রিয়াজ এবং মো. নিরব হোসেন। এরা সকলে দুলারহাট থানা এলাকার আহম্মদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আহম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ মাতাব্বরের বসতভিটা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!