ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রিজের সঙ্গে আটকে আছে পরিবহন, যাত্রীদের দুর্ভোগ 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ১৭ এপ্রিল ২০২৪
ব্রিজের সঙ্গে আটকে আছে পরিবহন, যাত্রীদের দুর্ভোগ 
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে একটি দূরপাল্লার পরিবহন আটকে রয়েছে। মঙ্গলবার রাত ৩ টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহনের গাড়িটি এ দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদ যাত্রার ৭০-৮০টি পরিবহন আটকে রয়েছে। এতে ঈদ যাত্রার কমপক্ষে ৫ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেকে ফিরে গেছেন। বুধবার সকাল ৮ টার দিকে বিভিন্ন কোম্পানির কিছু বাড়তি গাড়ি যোগাড় করে যাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। 

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। গাড়ি রেখে এর চালক, হেলপার সবাই পালিয়ে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!