এছাড়া বাগেরহাট শহরের বাসস্টান্ড এলাকায় বিলবোর্ড ভেঙে যাত্রীবাহী বাসের ওপর পড়ে বাসের চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এ ঝড়ের ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে এ ঝড়ে জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, রামপাল, কচুয়া ও বাগেরহাট সদর উপজেলার কয়েক হাজার গাছ উপড়ে পড়ে। সেইসঙ্গে বিধ্বস্ত কয়েকশ কাঁচা ও আধাকাঁচা বাড়িঘর। ঝড়ে গাছ পড়ে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎসংযোগ।
বাগেরহাট জেলা প্রশাসক খালিদ হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে জেলা সদরসহ অন্যান্য উপজেলাগুলোতে গাছপালা উপড়ে পড়েছে। পাশাপাশি কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে গাছ পড়ে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ।
.png)
তিনি আরো বলেন, জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি জানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ লাখ টাকা ও ৬০০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।