ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ৩১ মার্চ ২০২৪
বাগেরহাটে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই
রামপাল থানা। ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে দিনদুপুরে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ভট্টবালিয়াঘাটা ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ইজিবাইক চালক ইকবাল জানান, ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় থেকে সোনাতুনিয়া যাওয়ার কথা বলে যাত্রী হয় একজন। তাকে নিয়ে ইকবাল সোনাতুনিয়া উদ্দেশ্যে রওনা হন। ইজিবাইক নিয়ে ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে তিন-চার জন লোক নেমে তার গতিরোধ করে। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়ির ভেতরের যাত্রী ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং ইকবালও মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছে বলে ভিত্তিহীন অভিযোগ দিয়ে তাদের প্রাইভেটকারে তুলে নেয়। চক্রের আরেক সদস্য ইজিবাইক থানায় নিয়ে যাওয়ার কথা বলে তিনি হারিয়ে যান। 

ইকবাল আরো জানান, গাড়ির মধ্যে ছিনতাইকারীরা তাকে অনেক ভয়-ভীতি দেখায় এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে রামপালের বেলাই ব্রিজ এলাকায় ইকবালকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।

Advertisement

রামপাল থানার ওসি সোমেন দাস জানান, ভট্টবালিয়াঘাটা ব্রিজ এলাকা থেকে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!